মাধুশাংকার খরুচে ওভারের পরেও পাওয়ার প্লেতে পাকিস্তানের রান ৩৭

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪২ পিএম

তালগোল পাকিয়ে দিয়েছিলেন লংকান পেসার মাধুশাংকা। শুরুর ওভারেই এলো ১১ রান। তারপরও পাওয়ার প্লেতে বড় সংগ্রহ তুলতে পারল না পাকিস্তান। ৬ ওভারে মাত্র ৩৭ রান তুলতে পারে তারা।

শর্ট বল করতে চেয়েছিলেন, সেটা গেল ব্যাটসম্যান রিজওয়ানের মাথার অনেক উপর দিয়ে। শুরুটাই করেন নো বল দিয়ে। তার পরের তিনটাই ওয়াইড। তৃতীয় ওয়াইডে আবার হলো বাই ৪ রান। পরের বলটা আবার ওয়াইড। প্রথম ওভারটা করতে এসে মাধুশাংকা যেন পুরো তালগোল পাঁকিয়ে ফেলেন। যে বলে ওভার শেষ হওয়ার কথা, সেটা হলো মাধুশাংকার প্রথম বৈধ ডেলিভারি! শেষ পর্যন্ত ১১টা বল করে কোনো রকমে ওভার শেষ করলেন তিনি, রান দিলেন ১২।

পরের দুই ওভারে আসে মাত্র ৮ রান। নিজের দ্বিতীয় ওভারেই মাধুশাংকা মাত্র ৪ রান খরচা করেন। একদিকে মাধুশাংকা শুরুতে তালগোল পাঁকিয়ে ফেলেছিলেন, অন্যদিকে প্রমোদ মাধুশান জোড়া আঘাতে এলোমেলো করে দেন পাকিস্তানকে। ২০ বলে ২২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে। ডাউন লেগের বলটি ছেড়ে দিলে ওয়াইড হতো। সেই বল ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ১১ বলে ওভার শেষ মাধুশাংকা ক্যাচটি লুফে নেন। তাতে ৫ রান করেই ফিরতে হয় বাবরকে।

পরের বলেই দ্বিতীয় শিকার করে মাধুশান। তার করা অফ স্টাম্পের বাইরের বলটি যেন স্টাম্পে ডেকে আনলেন ফখর জামান। গুড়িয়ে গেলে নিজেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে দেখেন কিছুক্ষণ। গোল্ডেন ডাকে ফিরতে হয় এই ব্যাটারকে।

পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ তাই খুব বেশি বড় হয়নি। মাত্র ৩৭ রান তুলতে পেরেছে দুই উইকেট হারিয়ে। রিজওয়ান ১৬ ও ইফতিখার ৬ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত