নিরাপত্তা খাদ্য নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে রাজধানীতে হয়ে গেল দিনব্যাপী ‘ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব’ প্রদর্শনী। গতকাল রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনী উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
‘ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো ২০২২’-এর আয়োজক বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ সমর্থিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প। দেশে এ প্রদর্শনী এবারই প্রথম।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ল্যাবে পরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যে খাদ্য খেয়ে মানুষ নানা রোগে ভুগছে তা খাদ্য হতে পারে না। তাই অনিরাপদ খাবারকে খাদ্য মনে করেন না তিনি।
