ক্রিকেটের ইতিহাসে দীর্ঘতম পাঁচটি ওভার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ পিএম

এশিয়া কাপের ফাইনালে শিরোপা জয়ের মিশনে শ্রীলংকা যখন বোলিং ইনিংস শুরু করলো, তখন অধিনায়ক দাসুন শানাকা আস্থা রাখলেন দিলশান মাধুশাংকার ওপরেই। কিন্তু মাধুশাংকা প্রথম বলেই দিলেন নো। তাতে ফ্রি হিট পায় পাকিস্তান। কিন্তু পরের তিন বলে বলেই দিলেন ওয়াড। যে বলটিতে তার ওভার শেষ হওয়ার কথা, সেটিই হয় তার প্রথম বৈধ ডেলিভারি। প্রথম ওভার সমাপ্ত করেন তিনি ১১ বলে। তবে বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা অবশ্য বিরল নয়। এমন আরও ৫ জন আছেন যারা চার গুণ বল করে ওভার শেষ করেছেন।

মূলত যারা ক্রিকেট বুঝেন তারা জানেন, একজন বোলারকে অবশ্যই একটি ওভারে ছয়টি বৈধ ডেলিভারি দিতে হবে। খেলার সংস্করণ অনুযায়ী নির্ভর করে বোলিং ইনিংসের দলকে অবশ্যই কত ওভার করতে হবে। প্রতিপক্ষ দলকে সেই ওভারগুলিতে যতটা সম্ভব রান করতে হবে বা দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে একই সংখ্যক বলে তাদের প্রতিপক্ষের মোট রান তাড়া করার চেষ্টা করতে হবে।

বোলাররা অবৈধ ডেলিভারি বা অতিরিক্ত বল করার এই অস্বাভাবিক স্রোতে চলে যায় যা ছয়টি ‘আইনি’ বল না করা পর্যন্ত আরও বল করতে বাধ্য করে। একটি ওভারে কখনও ৭ বা ৮ বলে শেষ হয়। গতকাল রবিবার রাতে মাধুশাংকা তা শেষ করলেন ১১ বল করে। এ তালিকায় থাকা আরও ৫ জন হলেন,

১. বার্ট ভ্যান্স - ২২ বল

এক ওভারে সবচেয়ে বেশি অবৈধি ডেলিভারি দেওয়ার রেকর্ডটা নিউজিল্যান্ডের বার্ট ভ্যান্স। একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচে ২২ বলে তিনি অবিশ্বাস্য ওভারটি শেষ করেন। সেদিন অবৈধ ডেলিভারি ছিল ১৬টি। ১৯৮৯-৯০ মৌসুমে ক্যান্টারবারির বিপক্ষে শেল ট্রফি ফাইনালে ওয়েলিংটনের হয়ে খেলছিলেন বার্ট। ক্রিকেটের দীর্ঘতম ওভারটি থেকে সেদিন ৭৭ রান এসেছি।

image

২. মোহাম্মদ সামি - ১৭ বল

এই তালিকার দুই নম্বরেই আছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। ওয়াসিম আকরাম পরবর্তী সময়ে যিনি পাকিস্তানের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন। কিন্তু ২০০৪ সালে তার নামের সঙ্গে দীর্ঘতম ওভারের অধ্যায় যুক্ত হয়। কিন্তু সেদিনটা অন্যরকমও হতে পারত তার জীবনে।

সেবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপেক্ষ খেলতে নেমেছিল পাকিস্তান। প্রথম ওভারটাতে মেইডেনসহ সামি শিকার করেন আশরাফুলের উইকেট। পরের শাব্বির আহমেদ এসে দেন ৬ রান। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারটি তাকে ১৭ টি  ডেলিভারিতে শেষ করতে হয়। যেখানে অবৈধ ডেলিভারির সংখ্যা ছিল ১১টি। হাবিবুল বাশার ও রাজিন সালেহ মিলে সে ওভার থেকে সংগ্রহ করেন ২২ রান। যেখানে ছিল সাতটি ওয়াইড ও চারটি নো বল।   

৩. কার্টি অ্যামব্রোস - ১৫ বল

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টি অ্যামব্রোস। গর্ব করার মতো বহু কীর্তি তিনি গড়েছেন। তবে ১৯৯৭ সালের একটি ম্যাচে বারবার ওভার-স্টেপিং করে এমন একটি রেকর্ডে নিজের নাম জড়ান, যা নিজেই ভুলে যেতে চাইবেন। সেবার পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অ্যামব্রোস এক ওভারে মোট ১৫টি ডেলিভারি করেন। যেখানে নো বল ছিল নয়টি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দীর্ঘতম ওভার রেকর্ড করেন তিনি। যদিও সেই ম্যাচে পরে তিনি আরও ৬টি নো বল দেন।

image

৪. ড্যারিল টাফি - ১৪ বল

মাঝেমধ্যে ম্যাচে এমন কিছু মুহূর্ত তৈরি হয়, যখন সবচেয়ে অভিজ্ঞ ও বিশ্বস্ত বোলারটির হাতে বল তুলে দেওয়া হয়। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের ড্যারিল টাফিকে বল করতে দেওয়া হয়েছিল। তখনও কেউ ভাবতে পারেনি যে টাফি তালগোল পাকিয়ে দেবে। শেষ পর্যন্ত ১৪টি ডেলিভারিতে শেষ করতে হয় ওভার। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ওভারের একটি বোলিং শেষ করেছিলেন।

image

৫. স্কট বসওয়েল - ১৪ বল

ক্রিকেটের আতুড় ঘর লর্ডসে সিএন্ডজি ট্রফির ফাইনালের ঘটনা। সমরসেটের বাইরে লেস্টারশায়ারের মাঝারি-ফাস্ট বোলার স্কট বসওয়েল সেরা বোলার ছিলেন। কিন্তু সেদিন তিনি এক ওভারে ১৪টি ডেলিভারি করেছিলেন। সেদিনটি তার জীবনে এতটাই বিরূপ প্রভাব ফেলে যে আক্ষরিক অর্থে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ার শেষ করে দেয়। পরে তিনি স্বীকার করেন যে ভয়ানক ওভারটি ভুলে যেতে তার প্রায় দশ বছর লেগেছিল।

image

×
সর্বশেষ সর্বাধিক পঠিত