ইসির রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে নেই সিইসি!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৫ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব।

অসুস্থ থাকার কারণে সিইসি কাজী হাবিবুল আউয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।

আগামী বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

কর্মপরিকল্পনা সংবলিত বইয়ে নির্বাচন নিয়ে বিভিন্ন ভাবনার কথা জনিয়েছে ইসি। এতে আগামী নির্বাচনকেন্দ্রিক বেশ কিছু লক্ষ্যের কথা জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

তাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছে ইসি। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অনেক পরামর্শ গ্রহণ করা যায়নি বলে জানান নির্বাচন কমিশন সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত