আইন সংশোধনে ভ্রান্ত তথ্য দিচ্ছে তামাক কোম্পানি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪২ এএম

তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইতিমধ্যে খসড়া সংশোধনী প্রস্তুত, ওয়েবসাইটে প্রকাশ এবং অংশীজনের মতামত গ্রহণের কাজ শেষ হয়েছে। তবে সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাধাগ্রস্ত করতে তামাক কোম্পানিগুলো মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যম এক্ষেত্রে সঠিক তথ্য-উপাত্ত ও আইন শক্তিশালীকরণের যৌক্তিকতা তুলে ধরে খসড়াটি দ্রুত চূড়ান্তকরণে জোরালো ভূমিকা পালন করতে পারে।

গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস কনফারেন্স রুমে ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ, কোম্পানির অপতৎপরতা এবং গণমাধ্যমের করণীয়’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলা হয়। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) সহায়তায় তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিষয়ভিত্তিক তথ্য তুলে ধরেন প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণবিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত