পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মানিক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৩ এএম

শারীরিক প্রতিবন্ধী মানিক রহমানের (১৬) জন্ম থেকেই দুই হাত নেই। তবুও থেমে যায়নি তার লেখাপড়া। পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যাচ্ছে অদম্য মানিক। এ বছর সে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। মানিক উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ও মরিয়ম দম্পতির ছেলে। অদম্য মেধাবী মানিক রহমান পা দিয়ে লিখেই জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এবং ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়েছে।

মানিক রহমান গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সরেজমিনে দেখা গেছে, তার জন্য আলাদা বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। বেঞ্চের ওপর বসে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে সে।

মানিক রহমান বলেন, ‘আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন। আমি লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।’

মানিকের মা মরিয়ম বেগম বলেন, ‘আমার ছেলে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। লেখাপড়ায় তার খুব আগ্রহ। আমরা সব ধরনের সহযোগিতা করছি তাকে।’

বাবা ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে মানিক বড়। ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার অভ্যাস তৈরি করি। তার ভালো রেজাল্টে নিজের গর্ববোধ হয়।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সুপার মো.ঃকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সুপার ােকে মশিউর রহমান বলেন, ‘মানিক ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। তার পায়ের লেখা দেখে বুঝার উপায় নেই সে প্রতিবন্ধী। তার লেখা অনেক সুন্দর। তার জন্য দোয়া থাকবে সে অনেক বড় অফিসার হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত