যুক্তরাষ্ট্রে গেলেন বিমানবাহিনী প্রধান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৬ এএম

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিনজন সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্র বিমানবাহিনীপ্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ বিমানবাহিনীপ্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমানবাহিনীপ্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এরপর তিনি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র বিমানবাহিনী কর্তৃক আয়োজিত ‘ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স’-এ অংশগ্রহণ করবেন। এতে প্রায় ৫০টি দেশের বিমানবাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যোগ দেবেন। পরে তিনি যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউএস এয়ারফোর্স কর্তৃক আয়োজিত এয়ার শো পরিদর্শন করবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত