চট্টগ্রামে স্মারক বক্তৃতা

অধ্যাপক খালেদ বাংলাদেশ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩০ এএম

অধ্যাপক মোহাম্মদ খালেদ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। তিনি বলেন, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও ইঞ্জিনিয়ার আবদুল খালেকের অনুপ্রেরণায় তিনি সাংবাদিকতায় যুক্ত হন। তার সম্পাদনায় দৈনিক আজাদী পত্রিকা দেশের সংবাদপত্র জগতে অনন্য অবস্থানে পৌঁছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী রাজনীতিতেও যুক্ত হয়ে যান। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতা ‘স্বাধীনতার ৫০ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল আজিম আরিফ বলেন, চট্টগ্রামের যে কয়জন মানুষের সঙ্গে বঙ্গবন্ধুর আন্তরিকতা ও ঘনিষ্ঠতা ছিল অধ্যাপক মো. খালেদ ছিলেন তাদের একজন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে রাউজান আসনে মুসলিম লীগের হেভিওয়েট প্রার্থী ফজলুল কাদের চৌধুরীকে পরাজিত করে এমএনএ নির্বাচিত হন। 

প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি-সাংবাদিক রাশেদ রউফ এবং অধ্যাপক খালেদের সন্তান মোহাম্মদ জহির।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির হায়দার, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত