দাদির শোভাযাত্রা মায়ের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে: প্রিন্স উইলিয়াম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ এএম

বাকিংহাম প্যালেস থেকে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজকীয় এক শোভাযাত্রায় ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ নেওয়া হয়েছে পার্লমেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার হলে। সেখানে রাখা হয়েছে রানীর মৃতদেহ।

শোভাযাত্রায় অংশ নেওয়া প্রিন্স উইলিয়াম বলেছেন, দাদির কফিনের পিছনে পিছনে যখন হাঁটতেছিলাম তখন বারবার ২৫ বছর আগে মায়ের শেষকৃত্যের স্মৃতি মনে পড়ছিল।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

১৯৯৭ সালের সেপ্টেম্বরে প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যের আগে প্রিন্স উইলিয়াম এবং তার ভাই প্রিন্স হ্যারি ঠিক এইভাবে কফিনের পেছনে হেঁটেছিলেন। ওই ঘটনা অনেকের মনে দাগ কেটেছিল।

রাজকীয় বাসভবনের বাইরে শুভানুধ্যায়ীদের সঙ্গে আলাপকালে প্রিন্স উইলিয়াম বলেন, গতকালের অনুষ্ঠান ছিল ‌‘চ্যালেঞ্জিং’।

প্রাসাদ থেকে রানীর শবযাত্রা দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। টিভি ফুটেজে দেখা গেছে, রানির শবযান সামনে এগুতেই অনেকে কান্নায় ভেঙে পড়ছেন।

রানীকে শ্রদ্ধা জানাতে আসা এক নারীর সঙ্গে কথা বলার সময় প্রিন্স উইলিয়াম বলেন, আমি বলতে চাচ্ছি যে গতকালের হাঁটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, এটি কয়েকটি স্মৃতি ফিরিয়ে এনেছে ...।

image

নতুন রাজা তৃতীয় চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি, রানির মেয়ে প্রিন্সেস অ্যান ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা রানির শবযাত্রায় কফিনের পেছনে পেছনে যান। 

আগামী কয়েক দিনে ওয়েস্টমিনস্টার হলে রানীকে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। ১৯ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত তাদেরকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে।

২০১৭ সালে সংবাদমাধ্যম নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেছিলেন, ১২ বছরের একটি শিশু তার মায়ের কফিনের পিছনে হাঁটছে। আমার মনে হয় না কোনও পরিস্থিতিতেই কোনও শিশুকে এটি করতে দেওয়া উচিত।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত