রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি : প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে এই সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন অধ্যাপক ড. মীজানুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম সহসভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক ও কলাম লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান মো. শামসুদ্দীন। বিজ্ঞপ্তি
