টাঙ্গাইলে রোভারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ এএম

টাঙ্গাইলে রোভার স্কাউট জেলা রোভারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন কোর্ট ভবন এলাকায় সংগঠনটির নিজ কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অলিউজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য মেসার্স দাস ট্রেডার্স এর স্বত্বাধিকারী পাপন কুমার ভানু।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা রোভারের সহকারী কমিশনার মো. মামনু অর রশীদ খান, অধ্যক্ষ জীবুন নিছা, অধ্যক্ষ আব্দুল মান্নান, মো. মারুফুজ্জামান, মো. মাহমুদুল হাসান, আব্দুস ছাত্তার, আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাসাইল ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও ডিআরএসএল মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় বিশিষ্ট সাংবাদিক ও আর এসএল আহমেদ উল হক সিদ্দিকী (রতন সিদ্দিকী)সহ অন্যান্য আরএসএল ও রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত