নির্বাচন না হলে কোটি টাকার ইভিএম দিয়ে কি হবে: রব

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলছেন, ‘নির্বাচন না হলে কোটি টাকার এই ইভিএম মেশিন দিয়ে কি হবে? এই ডলারের টাকা কে দিবে? এই সরকার ও কমিশনের অধীনে তো নির্বাচন হবে না। জনগণ এই নির্বাচন মেনে নিবে না।’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসনব্যবস্থা বদলের রূপরেখা নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

আবদুর রব বলেন, সরকার বিরোধী দলের কর্মসূচিতে হামলা করছে। সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সমাজের সবার সঙ্গে মতবিনিময় করবো। সরকার থেকে বলা হচ্ছে, নির্দেশ ছাড়া হামলা করা যাবে না। এতে বোঝা যায়, আগের হামলাগুলো সরকারের নির্দেশে হয়েছে। পালাবার রাস্তা পাবেন না। যাদের আত্মীয়স্বজনকে মেরেছেন তারা ধরবে। আমরা বলে দিবো ধরার জন্য।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র জনগণের জন্য নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত