ধর্ষণে জন্ম নেওয়া শিশুকে পিতৃপরিচয় দিতে নির্দেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:১৬ এএম

খুলনায় ধর্ষণের পর জন্ম নেওয়া সন্তানকে পিতৃপরিচয় দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে আদালত। এছাড়া ধর্ষণের মামলায় আদালত আসামি রফিকুল ইসলাম ঢালীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সূত্র জানায়, আসামি রফিকুল ইসলাম ঢালী ও ভিকটিম নারী খুলনা মহানগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার বাসিন্দা ও পরস্পর প্রতিবেশী। ধর্ষণের শিকার হওয়া ওই নারীকে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০৯ সালের ২৬ আগস্ট থেকে একই বছরের ১৬ অক্টেবর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রফিকুল ইসলাম ঢালীকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে ওই নারীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকারসহ বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে রফিকুল ইসলাম। পরে তিনি রফিকুল ইসালাম ঢালীকে আসামি করে নগরীর সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত