সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে ক্যানসার নির্ণয় ও চিকিৎসা সুবিধা পেতে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সঙ্গে একটি চুক্তি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল শনিবার সকালে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে এই চুক্তি সই করা হয়।
চুক্তির আওতায় ডিআরইউর সদস্য ও পরিবার ডিআরইউ আইডি কার্ড দেখিয়ে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট (বাড়ি-৭/৯, ব্লক- বি, লালমাটিয়া, ঢাকা) থেকে বিনামূল্যে ক্যানসার নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সুবিধা পাবেন। এ ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য ৫০ শতাংশ ফি ছাড় এবং স্বল্প খরচে অন্যান্য পরীক্ষানিরীক্ষা করা যাবে।
ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এবং কমিউনিটি অনকোলজি সেন্টারের সম্পাদক ইকবাল মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, মো. আল-আমিন ও মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপারসন মোছাররত জাহান সৌরভ, ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
