অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী

সম্প্রীতি বিনষ্টে ধর্মান্ধ গোষ্ঠী ষড়যন্ত্র করছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৬ এএম

ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। তা বিনষ্ট করতে ধর্মান্ধরা ওঁৎ পেতে রয়েছে।

গতকাল সকালে জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে এক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী’র মিউজিক ভিডিও অ্যালবাম ‘পূজো আসে’ এর প্রকাশনা উৎসবের আয়োজক ছিল মিউজিক কোম্পানি সংগীতা।

প্রতিমন্ত্রী বলেন, এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে প্রায় ৩৩ হাজার ভাস্কর্য বা প্রতিমা তৈরি হচ্ছে।  এ সময় মিউজিক ভিডিও অ্যালবাম সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন মিউজিক ভিডিও’র কণ্ঠশিল্পী অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।

সংগীত বিষয়ক বাংলাদেশের একমাত্র পত্রিকা সারেগামা’র সিনিয়র সম্পাদক ও উপদেষ্টা রওনাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাত্তরের শব্দসৈনিক মো. মনোয়ারা হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত