সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ এএম

প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ১৯৯২ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।

সাংবাদিক আতাউস সামাদের জন্ম ১৯৩৭ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের সতেরদবিরা গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সামাদ ও মায়ের নাম শায়েরা বানু। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। তৎকালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন আতাউস সামাদ। সচিত্র সন্ধানী দিয়ে ১৯৫৬ সালে শুরু করেন সাংবাদিকতা। এরপর দৈনিক আজাদ, পাকিস্তান অবজারভার, দ্য সান, বাসস হয়ে ১৯৮২ সালে যোগ দেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে। 

দীর্ঘ ২০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করা আতাউস সামাদ আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক এবং ২০০৭-০৮ সালে এনটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

আতাউস সামাদ পাকিস্তানের দৈনিক মুসলিম, কুয়েতের দৈনিক আরব টাইমস, লন্ডনের সাউথ ম্যাগাজিন, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরসহ এ দেশের স্বনামখ্যাত বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখেছেন। তার লেখা একমাত্র বই ‘এ কালের বয়ান’ পাঠকপ্রিয়তা পেয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত