দীঘিনালায় পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৩০ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হল- মো. কামাল হোসেনের ছেলে আড়াই বছর বয়সী ফারহান হোসেন ও মো. নুর আলমের মেয়ে নুসরাত জাহান (২)।

শিশুদের বাবা কামাল হোসেন ও নুর আলম সম্পর্কে চাচা-ভাতিজা। তারা একই বাড়িতে বাস করেন।

কামাল হোসেন বলেন, আমার ছেলেকে ও আমার ছোট চাচাতো বোন নুসরাতকে অনেক খোঁজাখুঁজি করার পর কুকুর থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল আলিম বলেন, ‘শিশু দুইটি  একসঙ্গে পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ বেখেয়ালে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর স্থানীয় প্রতিবেশীদের নজরে আসলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রমেশ চাকমা বলেন, ‘শিশু দুইটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত