গোপালগঞ্জের কৃতী সন্তানদের সংবর্ধনা নিউ ইয়র্কে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২০ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোপালগঞ্জের কৃতী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রবিবার দুপুরে জ্যাকসন হাইটসের মুন লাইট রেস্টুরেন্টে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব আমেরিকা (ইন্ক) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব আমেরিকার (ইন্ক) সভাপতি মোল্ল্যা এমএ মাসুদ ও সঞ্চালনা করবেন মোস্তাফিজুর রহমান। আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা প্রদীপ কর, মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ খান, গাজী লিটু, ইঞ্জিনিয়ার হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত