সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। কবির শেষ ইচ্ছানুযায়ী জন্মের শহর কুড়িগ্রামে তাকে সমাহিত করা হয়।
সৈয়দ হকের ছেলে দ্বিতীয় সৈয়দ বলেন, ‘আমার বাবা এখানে শায়িত হয়েছেন ছয় বছর ধরে। আমরা সবার মুখে শুনছি এখানে তার নামে কমপ্লেক্স করা হবে। তবে কবে নাগাদ করা হবে আমাদের কারও জানা নেই। দ্রুত কমপ্লেক্সটি হলে আমাদের সবার জন্য ভালো হতো।’
