বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা বনজ কুমারের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৪১ এএম

চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা ও বিশেষ ক্ষমতা আইনে বাবুল আক্তার ও প্রবাসী ইলিয়াস হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় মামলা করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

মামলার অন্য আসামিরা হলেন মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু (৪৫) ও তার বাবা মো. আবদুল ওয়াদুদ মিয়া (৭২)।

জানতে চাইলে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘বাবুল আক্তার ও তার পরিবার মিলে আমার বিরুদ্ধে মিথ্যা বদনাম ছড়াচ্ছে। তাদের পক্ষ হয়ে অন্যরা এসব কাজ করছে। এসব কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী মিয়া বলেন, মামলা (নম্বর ২৪) নথিভুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত