বডি ডাবলের মৃত্যুতে সালমানের শোক

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৮:৫০ পিএম

নিজের 'বডি ডাবল' সাগর পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন সালমান খান। গতকাল শুক্রবার শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগরের। কোনো এক শুটিংয়ের অবসরে তোলা ছবি অন্তর্জালে পোস্ট করে ভাইজান লেখলেন, 'এত বছর ধরে, আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার আত্মার শান্তি কামনা করি।'

উত্তর প্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা সাগর দুচোখে অভিনয়ের স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন টিনসেল টাউনে। কিন্তু ভাগ্যের পরিহাস! অভিনয়ের স্বপ্ন পূরণ হলেও নিজের পরিচয় পাননি সাগর। গত দুদশকের বেশি সময় ধরে ৫০টিরও বেশি ছবিতে সালমান খানের বডি ডাবল হয়েই কাটিয়ে দিয়েছেন তিনি।

'বজরঙ্গি ভাইজান', 'টিউবলাইট', ‘দাবাং’, 'প্রেম রতন ধন পায়ো'র মতো উল্লেখযোগ্য ছবিতে সালমানের হয়ে কাজ করেন সাগর।

শুক্রবার প্রশিক্ষকদের তত্ত্বাবধানে জিমে শরীরচর্চা করার সময় অসুস্থ বোধ করেন সাগর। তৎক্ষণাৎ হাসপাতালে নিলে, সেখানে বছর ৫০-এর সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্র : পিঙ্কভিলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত