আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেয় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় ইন্টার্ন ডাক্তারদের শপথবাক্য পাঠ করান অধ্যাপক ডা. মাহমুদা হাসান।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম হারুন অর রশিদ। বিজ্ঞপ্তি
