চীনকে ঠেকাতে তিন প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১:৩১ পিএম

চীনকে নিয়ে উদ্বেগের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে।

গত শনিবার এই তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বেইজিংয়ের বিরুদ্ধে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।

গতকাল রবিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তরে অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। পরে তিনি বলেন, ‘তাইওয়ানপ্রণালি এবং এই অঞ্চলের অন্যত্র চীনের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ‘চীনের কারণে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বৈশি^ক শৃঙ্খলাকে চাপের মধ্যে দেখতে পাচ্ছি, কারণ চীন তার চারপাশের অঞ্চলকে এমনভাবে গঠন করতে চাইছে, যা আমরা আগে কখনো দেখিনি।’

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও মিত্রদের নিয়ে চীনকে ঠেকানোর পদক্ষেপ নিচ্ছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য ৮১০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। মূলত এই অঞ্চলে নিজের কূটনৈতিক উপস্থিতি জোরদার করার পরিকল্পনা করছে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত