হলমার্ক গ্রুপের ভেতরে নিরাপত্তা প্রহরীর মরদেহ

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:১৭ এএম

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অবস্থিত বহুল আলোচিত সোনালী ব্যাংকের ঋণের টাকা আত্মসাৎকারী প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপের ভেতরে একটি জঙ্গল থেকে ওই প্রতিষ্ঠানেরই নিরাপত্তা প্রহরীর রয়েল সরকারের (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় অবস্থিত দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হলমার্ক গ্রুপের ডিজাইন ওয়্যার লিমিটেড কারখানার সামনের জঙ্গল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

রয়েল সরকার কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের ওই প্রতিষ্ঠানের ভেতরে থেকেই নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, ভোরে হলমার্ক গ্রুপের ভেতরে জঙ্গলে গলায় গামছা  পেঁচানো অবস্থায় ওই নিরাপত্তাকর্মীকে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত