হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়

কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা ৬ অক্টোবর থেকে

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:১১ পিএম

হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়ের ১৬তম গ্রেডভুক্ত কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ৫৪৪টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষে ব্যবহারিক পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি সিজিএ কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রাজধানী সেগুনবাগিচায় অবস্থিত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবনের ৩২৬ নম্বর কক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফট শুরু হবে সকাল সাড়ে ৯টায়, শেষ হবে সাড়ে ১২টায়। আর দ্বিতীয় শিফট দুপুর দেড়টায় শুরু হয়ে চলবে বিকের সাড়ে ৪টা পর্যন্ত। প্রতি শিফটে ২৩ জন পরীক্ষার্থীর রোল নম্বর রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘণ্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি, সকল সনদপত্রের মূলকপি, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ ও নাগরিকত্ব সনদের মূল কপি প্রদশর্ন করত হবে। এবং সকল সনদপত্রের এক সেট ছায়ালিপি প্রথম শ্রেণির গেজেডেট কর্মকর্তা কর্তৃক সত্যায়নসহ দাখিল করতে হবে। 

এতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার জন্য অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার দিন মোবাইল ফোন বা অন্য যেকোনো প্রকার যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ এবং হিসাব ভবনে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে আলোচনা বা আলাপচারিতায় জড়িত হওয়া যাবে না।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের রোল নম্বর ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত