রাজাপুরে পূজামণ্ডপ ঘুরে ঘুরে আর্থিক অনুদান দিলেন আ.লীগ নেতা মনির

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৪:২৯ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগর মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির।

সোমবার রাতে তিনি উপজেলার সাতুরিয়া, শুক্তাগড়সহ বিভিন্ন ইউনিয়নের মোট ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন।

ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দান নিপু, বিউটি সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার, প্রচার সম্পাদক মো. জাকির হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মনিরুজ্জামান মনির বলেন, ‘এ দেশের সকল ধর্মপ্রাণ মানুষ যাতে তাদের ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারে সে জন্য আমাদের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। আমরা পরস্পর পরস্পরের সঙ্গে হাতে হাত রেখে এ সমাজকে বির্নিমাণ করবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত