বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৩

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০২:৫৪ এএম

পুলিশের বিশেষ অভিযানে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে ৩ সাজাপ্রাপ্ত ও ১০ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ সদস্যরা।

গতকাল শনিবার দুপুরে পুলিশের আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত এ সব আসামি বেনাপোল পোর্ট থানার আশপাশের এলাকায় অবস্থান করছেÑ  এ সংবাদে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতরা সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত