চতুর্দশ অধ্যায় : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল (১৯৭২-১৯৭৫)
বহুনির্বাচনী প্রশ্ন
১. বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ কটি আন্তর্জাতিক সংগঠনের
স্বীকৃতি অর্জন করে?
ক. ১৩টি খ. ১৪টি
গ. ১৫টি ঘ. ১৬টি
২. সংবিধানে কোনটি মূল ভাষা হিসেবে গ্রহণ করা হয়?
ক. বাংলা খ. ইংরেজি
গ. হিন্দি ঘ. আরবি
৩. সরকার পদ্ধতির পরিবর্তন আনা হয় কীভাবে?
ক. সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে
খ. সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে
গ. সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে
ঘ. সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে
৪. পররাষ্ট্র নীতির মূল কথা হলো
i. শান্তিপূর্ণ সহাবস্থান ii. সবার সঙ্গে বন্ধুত্ব
iii. কারও সঙ্গে আন্তরিক সম্পর্ক নয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. বঙ্গবন্ধুর বুকে কটি গুলির আঘাত পাওয়া যায়?
ক. ১৬টি খ. ১৭টি
গ. ১৮টি ঘ. ১৯টি
৬. বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের কটি রাষ্ট্রের স্বীকৃতি
অর্জন করে?
ক. ১৩০টি খ. ১৩১টি
গ. ১৩২টি ঘ. ১৩৩টি
৭. বাংলাদেশের সর্বোচ্চ দলিল
ক. লিখিত খ. অলিখিত
গ. সুপরিবর্তনীয় ঘ. লিখিত ও দুষ্পরিবর্তনীয়
৮. কোন আদেশ বলে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
ক. শিক্ষাপরিষদ আদেশ
খ. গণপরিষদ আদেশ
গ. সেনাপ্রধানের আদেশ
ঘ. বঙ্গপরিষদ আদেশ
৯. বাংলাদেশের সর্বোচ্চ দলিল কোনটি?
ক. সংবিধান খ. আদালত
গ. আইন ঘ. জাতীয় সংসদ
১০. বাংলাদেশের জনগণ এ সংবিধান লাভ করে
i. দীর্ঘ সংগ্রামের বিনিময়ে ii. ত্যাগের বিনিময়ে
iii. রক্তের বিনিময়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. ‘অস্থায়ী সংবিধান আদেশ’ জারি করা হয় কখন?
ক. ১০ জানুয়ারি ১৯৭২
খ. ১১ জানুয়ারি ১৯৭২
গ. ১২ জানুয়ারি ১৯৭২
ঘ. ১৩ জানুয়ারি ১৯৭২
১২. বাংলাদেশকে একটি বিধ্বস্ত জনপদে পরিণত করার পেছনে পাকিস্তান সেনাবাহিনীর কোন নীতি দায়ী?
ক. পোড়ামাটি নীতি খ. কাদামাটি নীতি
গ. পক্ষপাত নীতি ঘ. একপেশে নীতি
১৩. স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অবস্থা কেমন ছিল?
ক. অনাকাক্সিক্ষত খ. ভয়াবহ
গ. আশাহত ঘ. খুব ভালো
উত্তর
১. খ, ২. ক, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. খ
