জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নির্যাতনের ঘটনায় ১১ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘স্থগিত বহিষ্কৃত শিক্ষার্থীরা যদি ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো অপরাধ সংঘটিত করে তাহলে প্রক্টরিয়াল বডি ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে তাৎক্ষণিক বহিষ্কার করতে পারবে। এ জন্য শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটের সুপারিশের প্রয়োজন পড়বে না।’
২১ আগস্ট তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের কাছে প্রতিবেদন জমা দেয়। ১ সেপ্টেম্বর শৃঙ্খলা কমিটির সভায় ঘটনার বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।
