নেত্রকোনার খালিয়াজুরিতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
খালিয়াজুরীর খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট অসীত সরকারকে সভাপতি ও সাদেকুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তবে জেলা কমিটি সেই কমিটি স্থগিত ঘোষণা করে।
কমিটি ঘোষণার পরপরই উপজেলার পদবঞ্চিত নেতারা বিক্ষোভ শুরু করলে সংর্ঘষ হয়। ঘোষিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে দফায় দফায় চলে সংর্ঘষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম জানান, কমিটিতে যে দুজনের নাম ঘোষণা করা হয়েছে তা উপস্থিত কাউন্সিলরদের জানাশোনার মধ্যে নাই। যারা প্রার্থী ছিল তাদের মধ্যেও নাম ছিল না এ দুজনের। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সব নেতাকর্মীরা চলে এসেছে। উপজেলা কমিটির অথিরিটি জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলা হয়নি।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বুধবারের ঘোষিত কমিটিকে স্থগিত ঘোষণা করা হয়েছে জানান তিনি।
এ ঘটনার পর বৃহস্পতিবার জেলার মোহনগঞ্জ ও শুক্রবার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানান জেলা সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
