নেত্রকোনার কলমাকান্দায় শারীরিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাতেই মো. আওয়াল মিয়া (২২) নামে এক প্রতিবেশী তরুণকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা বলেন, ভিকটিমের বাবার অভিযোগটি রাতেই থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। নেত্রকোনা হাসপাতালে প্রতিবন্ধী কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে ভিকটিমের জবানবন্দির জন্য ও আটককৃত আওয়াল মিয়াকে আদালতে নেওয়া হবে।
