হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট থেকে সঞ্জয়ের পদত্যাগ

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১০:২০ পিএম

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টে সদ্য প্রচার সম্পাদকের দায়িত্ব পাওয়া সঞ্জয় দে রিপন পদত্যাগ করেছেন।

শনিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগের ভিত্তিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তার অভিযোগগুলো হলো -- এক যুগ যারা কল্যাণ ফ্রন্ট এবং জাতীয়তাবাদী দল বিএনপির কোনো কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না তাদের অনেককে এই কমিটিতে পুনর্বাসন করা হয়েছে। যারা দলের ক্রান্তিকালে সংগঠনটি পরিচালনার সাথে যুক্ত ছিল তাদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত করা হয়েছে। কমিটি গঠনের অনেকক্ষেত্রে জৈষ্ঠ্যতা না মেনে শুধু সম্পর্কের বিবেচনায় পদ বণ্টন করা হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ডে মেধা মনন এবং যোগ্যতার ভিত্তিতে দীর্ঘ সময় সক্রিয় থেকে তিনি সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন কিন্তু কোনো ধরনের সম্মতি ব্যতীত প্রচার সম্পাদকের পদ দিয়ে তাকে অসম্মান করা হয়েছে। তাই তিনি সুস্থ্, সজ্ঞানে এই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত