নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে গণঅনশন

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৬:৪৩ এএম

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ঐক্যমোর্চা। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে গঠিত ঐক্যমোর্চার এই কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। ঢাকায় এ কর্মসূচি পালিত হয় শাহ্বাগ চত্বরে। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মানবাধিকার নেতা খুশী কবির, ইতিহাসবিদ ও মানবাধিকার নেতা অধ্যাপক মেজবাহ কামাল, ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও, সভাপতিম-লীর সদস্য কাজল দেবনাথ, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত