রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৬:৪৭ এএম

হলের ছাদ থেকে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায়  তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে শহীদ হবিবুর রহমান হল প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল শনিবার হল প্রশাসনের এক জরুরী সভায় এই কমিটি গঠন করা হয়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক গৌতম দত্তকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক মো. আনাম শাহরিয়ার রাব্বি ও সহযোগী অধ্যাপক মো. আশিক শাহরিয়ার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত