ভারতের সঙ্গে পাকিস্তানের মহারণ মানে লড়াই হবে সমানে সমান। সংস্করণটা টি-টোয়েন্টি হলে সেখানে থাকবে চার-ছক্কার ধুন্ধুমার ব্যাটিং। বাবর আজমদের সমর্থকদের প্রত্যাশা এমনই থাকে। কিন্তু তাদের হতাশ করেছেন আর্শদ্বীপ সিং। তার জোড়া উইকেট শিকারে পাওয়ার প্লেতে ৩২ রানের বেশি করতে পারেনি তারা।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্তের পরিকল্পনা শুরুতেই কাজে লাগাতে পেরেছেন রোহিত শর্মারা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আর্শদ্বীপ শিকার পাক অধিনায়ক বাবর আজমের উইকেট। তার সুইং বুঝতে পারেননি বাবর। প্যাডে লাগলে এলবির আবেদন আসে। তাতে সাড়া দেন আম্পায়ার।
রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় বাবর আজমকে। প্রথম বলেই বিলিয়ে দিয়ে আসেন উইকেট।
নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে আর্শদ্বীপ শিকার করেন রিজওয়ানের উইকেট। তার বাউন্সটি টপ এডজ হয়ে ধরা দেয় ভুবনেশ্বর কুমারের হাতে। ১২ বল খেলেও মাত্র ৪ রানের বেশি করতে পারেননি এই উইকেট রক্ষক ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৪২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। শান মাসুদ ২৪ ও ইফতিখার ১১ রানে অপরাজিত আছেন।
