ব্রিসবেন কান্ডের পর হোবার্টে উল্টো মেজাজে সাকিব

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৮:৪০ পিএম

ক্রিকেট নিয়ে বাঙালির উচ্ছাসের কমতি নেই। সেটা দেখা গিয়েছিল ব্রিসবেনে। সেখানকার প্রবাসী বাঙালি কমিউনিটি তাদের নিয়ে আয়োজন করেছিলেন নৈশভোজের। করেছিলেন সংবর্ধিত। তবে অধিনায়ক সাকিব আল হাসানের আচরণে তারা বিব্রত ও হতবাক হয়েছিলেন। যে কারণে ফের সমালোচিত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তবে ব্রিসবেনবাসীদের হতাশ করে এলেও হোবার্টের বাঙালিদের আবদার মিটিয়েছেন। ম্যাচ শেষে গ্যালারির পাশে গিয়ে সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে। দিতে দেখা গেছে অটোগ্রাফও। সন্ধ্যা নামার আগে হোবার্টের ক্রিকেট গ্রাউন্ডে তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল বলেও জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক টাইগার শোয়ব ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানেই দেখা গেছে এই দৃশ্য। ভিডিওর ক্যাপশনে শোয়েব লিখেছেন, ‘সাকিব ভাইয়ের ভালোবাসা কখনোই ভুলবেনা হোবার্টের মানুষ। বৃষ্টির ভিতর ভিজে ভিজে সবাইকে সময় দিলেন।’  

ভিডিওতে হোবার্টের মাঠে বাংলাদেশের ক্রিকেট দলকে সমর্থন দিতে আসা ক্রিকেট ভক্তদের অনেককেই, ‘সাকিব, সাকিব...সাকিব’ বলে উচ্চস্বরে স্লোগান দিতে শোনা যায়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত