চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য
বহুনির্বাচনী প্রশ্ন
১. প্রজননতন্ত্রের রোগ হলো
i. বিভিন্ন সংক্রামক রোগ ii. ক্যানসার
iii. এইডস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. একজন মানুষের যৌবনে পদার্পণের সময় কোনটি?
ক. বাল্যকালে খ. বয়ঃসন্ধিকালে
গ. শৈশবে ঘ. কৈশোরে
৩. প্রজনন স্বাস্থ্য হচ্ছে মানুষের সার্বিক স্বাস্থ্যের একটি বিশেষ
ক. অঙ্গ খ. মাধ্যম
গ. অংশ ঘ. বিকাশ
৪. সন্তান জন্মদানের প্রক্রিয়া হচ্ছে
ক. জনন খ. প্রজনন
গ. মুখ্য ঘ. যৌবন
৫. প্রজনন স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত
ক. স্নায়ুতন্ত্র খ. রেচনতন্ত্র
গ. পৌষ্টিকতন্ত্র ঘ. প্রজননতন্ত্র
৬. কত বছর বয়সের পর গর্ভধারণ করলে প্রসূতি মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি কম থাকে?
ক. ১০ বছর খ. ২০ বছর
গ. ১৫ বছর ঘ. ১৮ বছর
উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অমল অষ্টম শ্রেণিতে পড়ে। সে লক্ষ করল দিন দিন তার শারীরিক ও মানসিক নানা পরিবর্তন হচ্ছে। যেমন, শারীরিকভাবে অনেক শক্তিশালী হওয়া ও অনেক বিষয় মানিয়ে নেওয়া বা বোঝার ক্ষমতা বেড়েছে।
৭. অমল এখন বয়সের কোন স্তরে আছে?
ক. শৈশব খ. যৌবন
গ. প্রৌঢ়ত্ব ঘ. কৈশোর
৮. পরে অমল বয়সের কোন স্তরে অভিষিক্ত হবে?
ক. কৈশোর খ. বয়ঃসন্ধিকাল
গ. যৌবনে ঘ. প্রৌঢ়ত্ব
৯. প্রজনন স্বাস্থ্যের ওপর নির্ভর করে
i. প্রজন্মের নিরাপদ জন্ম ii. প্রজন্মের নিরাপদ সুস্বাস্থ্য
iii. প্রজন্মের নিরাপদ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. বয়ঃসন্ধিকালে জটিল কোনো শারীরিক সমস্যা দেখা দিলে কার শরণাপন্ন হতে হবে?
ক. চিকিৎসক খ. মা-বাবা
গ. শিক্ষক ঘ. বন্ধু-বান্ধব
১১. আইনের দৃষ্টিতে ছেলেদের বিয়ের বয়স সর্বনিম্ন কত?
ক. ১৮ বছর খ. ২০ বছর
গ. ২১ বছর ঘ. ২৩ বছর
১২. বাংলাদেশে বিদ্যমান আইনে মেয়েদের বিয়ের বয়স কত?
ক. ১৮ বছর খ. ১৯ বছর
গ. ২০ বছর ঘ. ২১ বছর
১৩. বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে
i. মানুষের প্রতিভার যথাযথ বিকাশ ঘটে
ii. শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকা যায়
iii. সুস্থ ও স্বাস্থ্যবান থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ঘ, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. ঘ
