সিত্রাংয়ে স্থগিত বেজার ৫০ শিল্প ইউনিটের উদ্বোধন

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০১:৩৮ এএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বুধবারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের (বেজা) পরামর্শক আবদুল কাদের খান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল ২৬ অক্টোবর বেজা কর্র্তৃক অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।  বেজার আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো ও শিল্পকারখানার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি স্থগিত করা হলো। তিনি আরও বলেন, অনুষ্ঠানটির নতুন তারিখ নির্ধারণ করে পরে গণমাধ্যমকে জানানো হবে এবং অনুষ্ঠান স্থগিতের কারণে সংশ্লিষ্ট সবার অসুবিধার জন্য বেজার পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে (ই-জেড) ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করার কথা ছিল। এ উপলক্ষে আটটি ভেন্যুতে অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নেয় বেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত