'তুই কি আমায় ভালোবাসিসে' পরী-সিয়ামের রসায়ন নজর কাড়বে

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৬:৫২ পিএম

গতকাল ছিল ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিন। আর এ উপলক্ষে তার মুক্তিপ্রত্যাশী ছবি 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' টিম এর পক্ষ থেকে একটি গান অবমুক্ত করার কথা ছিল। এটি ছবির প্রথম গান। গতকাল গানটি অবমুক্ত হওয়ার কথা থাকলেও কিছু টেকনিক্যাল ক্রুটির কারণে হয়নি। তবে আজ বিকাল ৪টায় অবমুক্ত করা হয় গানটি।

'তুই কি আমায় ভালোবাসিস' শিরোনামের মিষ্টি প্রেমের গানটি গেয়েছেন এ প্রজন্মের অন্যতম সেরা গায়ক ইমরান মাহমুদুল। শরীফ আল দীন এর কথায়, নাজির মাহমুদের সুরে গানটির সংগীত আয়োজন করেন সুরকার নিজে, সঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমান চৌধুরী ইমন।

'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত একটি পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। ছবিটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ বিডি। ছবিটির পরিবেশকও তারাই। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন মুস্তাফিজুর রহমান মঞ্জু এবং আবু রায়হান জুয়েল।

ড. মুহম্মদ জাফর ইকবালের গল্পে চিত্রনাট্য ও সংলাপ সাজিয়েছেন জাকারিয়া সৌখিন। মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং পরীমনি। সাথে আরো আছেন শহিদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশীষ খন্দকার, আবু হুরায়রা তানভীর-সহ অনেকে।

দেশ রূপান্তরের পাঠকরা চাইলে মিষ্টি প্রেমের এই গানটি একবার শুনে নিতে পারেন...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত