বাউন্ডারিহীন পাওয়ার প্লের রেকর্ডে অস্ট্রেলিয়া

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৯:০৮ পিএম

বলে বলে বাউন্ডারি হবে। চার ছক্কায় মেতে উঠবেন দর্শক। ক্রিকেটাররা গড়বেন দ্রুততম রানের রেকর্ড। এমন খেলাই হয় টি-টোয়েন্টিতে। বিশেষ করে পাওয়ার প্লেতে বাউন্ডারি আদায় করে নেওয়ার মোক্ষম সুযোগ ব্যাটারদের। কিন্তু সেই পাওয়ার প্লেতেই যদি আসে না কোনো চার-ছয়ের মার!

এমন দুর্ভাগাদের রেকর্ড তালিকা এবার যুক্ত হলো অস্ট্রেলিয়ার নাম। আজ পার্থে শ্রীলংকার বিপক্ষে ১৫৮ রান তাড়ায় নেমে ৬ ওভারে ১ উইকেটে মাত্র ৩৩ রান তুলতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটে এমন ঘটনার সাক্ষী হলো এ নিয়ে তৃতীয়বার।

এর আগে ২০১৪ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান পাওয়ার প্লেতে এমন রেকর্ডে নাম জড়িয়েছিল। বাংলাদেশও প্রতিপক্ষকে এই লজ্জায় ফেলেছে একবার।

২০২১ সালে আল আমেরাতে বাংলাদেশি বোলারদের তোপে পাওয়ার প্লেতে কোনো বাউন্ডারি হাঁকাতে না পারার রেকর্ডে নাম লিখিয়েছিল পাপুয়া নিউগিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত