সব কিছুরই সৌন্দর্য আছে, কিন্তু সবাই তা দেখে না...

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৮:১১ পিএম

পূজা চেরী। হাল আমলের বাংলাদেশি জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে শুরু করেন ক্যারিয়ার। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৮ সালে 'নূর জাহান' চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল 'পোড়ামন ২' ও 'দহন' চলচ্চিত্রে অভিনয় করেন।
 

image
২০২২ সালে বাংলা ছবির তারকা অভিনয়শিল্পী শাকিব খানের সাথে ভিন্ন ধরনের চলচ্চিত্র 'গলুই'-এ অভিনয় করে দারুণ সাড়া ফেলেন।


image
২০১৯ সালে 'পোড়ামন ২' ছবির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে মেরিল-প্রথম আলো পুরস্কার পান পূজা।


imageচলচ্চিত্রজগতের মতো সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলোতেও দারুণ জনপ্রিয় এই তারকা অভিনেত্রী। আজ তিনি তার ভেরিফায়েড ফেসবুক ফ্যানপেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, সব কিছুরই সৌন্দর্য আছে, কিন্তু সবাই তা দেখে না...।


image
এমন ক্যাপশন দিয়ে নিজের পাঁচটি ছবি শেয়ার করেন পূজা। বেইলি রোডে অবস্থিত প্রফেশনার ফটো স্টুডিও ইভিএফ-এ কদিন আগে ছবিগুলো তোলেন নায়িকা। আজ তা পোস্ট করলেন। ইভিএফ টিমের সজ্জায় আর নূর এর মেক আপে পূজার দারুণ এই ছবিগুলো তুলে দেন স্টুডিওর প্রধান চিত্রগ্রাহক রফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত