ধূমপানের জন্য বরাদ্দ ঘরে না গিয়ে বাগানে ঘুরে ঘুরে সিগারেট খেতে দেখা গেল সাজিদ খানকে। সেই দেখে অগ্নিমূর্তি 'বিগ বস' সঞ্চালক সালমান খান। নিয়ম ভাঙার জন্য এই প্রথম সাজিদের ওপর রাগতে দেখা গেল তাকে।
শুরু থেকে টানটান এবারের 'বিগ বস'। বিতর্কে উত্তাল রেখেছেন তারকা প্রতিযোগী সাজিদ। একাধিক নারী খ্যাতনামা তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে সাজিদকে বাদ দেওয়ার দাবি জানালেও টিকে গিয়েছেন তিনি। তার ওপর নতুন পর্বে সাজিদের বেপরোয়াভাব আগুনে ঘি দিল। ক্যামেরায় দেখা গেছে, বাগানে সহ-প্রতিযোগী এম সি স্তানের সঙ্গে সুখটান দিচ্ছেন পরিচালক সাজিদ। সেই দেখে সালমান বললেন, 'সাজিদ, ছোট পর্দায় কাজ করছ কত বছর হয়েছে? তোমাকে কি নতুন করে নিয়মকানুন বোঝাতে হবে আমায়? বিগ বস-এর নিয়মও কি মনে করিয়ে দিতে হবে? যদি আর একবার তোমায়, শালীন, অঙ্কিত গুপ্ত কিংবা আর কাউকে ক্যামেরার সামনে সিগারেট খেতে দেখি! সেটের ভেতরে সিগারেট সরবরাহ করাই বন্ধ করে দেব।'
সালমানের রাগ দেখে পরে অবশ্য ক্ষমা চান সাজিদ। প্রতিজ্ঞা করেন, আর কখনো এ ভুল হবে না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
