সবচেয়ে বড় ফুল

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১২:১৪ এএম

পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম রাফলেশিয়া আরনোন্ডি। এটি ‘মৃতদেহ ফুল’ নামেও পরিচিত। এটি ইন্দোনেশিয়ার জাতীয় ফুল।

সাধারণত এই ফুল বেশি দেখা যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের যে বনগুলোতে সব সময় ঝরঝর করে বৃষ্টি পড়ে সেখানে।

আজ থেকে প্রায় সাড়ে চার কোটি বছর আগে এই ফুলটি ফুটতে শুরু করে।

একেকটি ফুলের ওজন এগারো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং চওড়া হয় প্রায় এক মিটার।

মূল, কা- ও পাতাবিহীন রাফলেশিয়া মূলত পরজীবী। রাফলেশিয়ার পাতা না থাকায় এটি নিজে খাদ্য তৈরি করতে পারে না।

জঙ্গলের আঙুর লতার ওপর জন্ম নিয়ে তার রস শুষেই বেঁচে থাকে বৃহদাকৃতির এ ফুলটি। টকটকে লাল রঙ এবং বড় পাপড়ি দিয়ে আবৃত থাকে।

ফুলটি সবাইকে মুগ্ধ করলেও এর গন্ধ কিন্তু মোটেও কাউকে আকৃষ্ট করে না। সবচেয়ে বাজে গন্ধ ছড়ায় ফুলটি। পচা মাংসের মতো দুর্গন্ধের কারণে ফুলটির ধারে-কাছেও কেউ ঘেঁষতে চায় না। এ কারণেই ফুলটির আরেক নাম দেওয়া হয়েছে মৃতদেহ ফুল।

মানুষের পক্ষে ফুলটির গন্ধ বাজে লাগলেও কীটপতঙ্গের কাছে এটিই সুগন্ধি ফুল। ফলে নানা প্রজাতির কীটপতঙ্গ উড়ে এসে এই ফুলে বসে। ঘটায় পরাগায়ণ। এর ফলে জন্ম নেয় নতুন বীজের। এভাবেই ফুলটি টিকে আছে বহুকাল ধরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত