বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে শুরু হয়েছে দুদিনব্যাপী ৪৯তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। রাঙ্গামাটির রাজবিহারের চীবর দান উৎসবই পার্বত্যাঞ্চলে বৌদ্ধদের বৃহত্তম কঠিন চীবর দানোৎসব। এই উৎসবে দেশ-বিদেশের লাখো পুণ্যার্থী অংশ নেয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বেইনঘর উদ্বোধন করেন। এসময় চরকায় তুলা থেকে সুতা কেটে উদ্বোধন করেন চাকমা রানী য়েন য়েন। ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ-সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
