আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১০:২৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। অ্যাডিলেডে গ্রুপ-১ এর ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে কিউইরা।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। এই প্রতিবেদন লেখার সময় কিউইদের স্কোর ৪ ওভারে ২৯/০।

আয়ারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে জিতলেই সেমিফাইনালে উঠে যাবে নিউজিল্যান্ড। সে ক্ষেত্রে অন্য কোনো দলের দিকে তাকিয়ে থাকতে হবে না। তবে কোনো কারণে অঘটন ঘটলেই চাপে পড়ে যাবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

আয়ারল্যান্ডের একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জোশ লিটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত