টাঙ্গাইলে কৃষিমন্ত্রী

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্র করছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০২:৫৮ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলোও খুবই তৎপর। তারা নানারকম ষড়যন্ত্র করছে।’ 

গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি আগের মতো জ্বালাও-পোড়াও করবে, গাড়িতে আগুন দেবে, ট্রেন লাইন তুলে ফেলবে, পুড়িয়ে মানুষ হত্যা করবে। এটা তাদের আর করতে দেওয়া হবে না। বিএনপি কোনো প্রকার আন্দোলন করতে পারবে না। বিএনপি একটা পর্যায়ে গিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আসবে আমরা সেই পরিস্থিতি সৃষ্টি করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত