মেসিহীন ম্যাচে নেইমারের নৈপূণ্যে পিএসজির জয়

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

বিশ্বকাপের ঠিক আগেই গোড়ালিতে চোট পেয়েছেন লিওনেল মেসি। তাতে প্যারিস সেইন্ট জার্মেইর একাদশেও ছিলেন না তিনি। তবে তার শূন্যতা বুঝতে দেননি নেইমার। নিজে গোল করলেন, সঙ্গে আরেকটি করিয়েছেন। তাতে লোরিওর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

রবিবার স্তাদে ইয়াভেস অ্যালাইনমেন্তে লিগ ওয়ানের ম্যাচে লোরিওর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের প্রায় শুরুতে নেইমারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে টেরেম মোফির গোলে সমতা টানে লোরিওঁ। পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা পিএসজির জন্য শেষ দিকে ত্রাতা হয়ে এলেন দানিলো পেরেইরা। শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করে এনে দেন স্বস্তির জয়।

লিগে এখনও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়নি পিএসজিকে। ১৪ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ক্রিস্তফ গালতিয়ের দল। ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লোরিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত