পেলেকে ছুঁতে নেইমারের প্রয়োজন দুই গোল

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৭:৪৮ পিএম

নেইমারের পারফরম্যান্স বিবর্ণ হয়ে গেছে। তাকে আর ধরে রেখে লাভ নেই, বিক্রি করে দেওয়াই উত্তম। তাতে ক্লাবের লোকসান কমবে। লিগ ওয়ানের মৌসুম শুরুর আগে ব্রাজিলিয়ান তারকা নিয়ে এমনসব আলোচনাই ছিল পিএসজি সমর্থকদের মুখে মুখে। তবে মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্ম দেখিয়ে সমালোচকদের মুখ নিজেই বন্ধ করেছেন নেইমার। এবার তার সামনে পেলের রেকর্ড স্পর্শ করার হাতছানি।

সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম ও ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে ব্রাজিলের জার্সি গায়ে ৭৭টি গোল করেছেন। এখন পর্যন্ত দেশটির হয়ে তিনিই সর্বোচ্চ গোলের রেকর্ডের অধিকারী। তার থেকে দুই গোল (৭৫) পিছিয়ে থেকে নেইমার আছেন এই তালিকার দ্বিতীয়তে। তবে সেই রেকর্ড ছুয়ে ফেলা কিংবা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে এবারের বিশ্বকাপেই।

বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার দল ব্রাজিল টানা ১৭ ম্যাচে অপরাজিত। সেখানে নেইমার ৮ গোল করেছিলেন। রিচার্লিসন ও লুকাস পাকেতার সঙ্গে মাঠে দারুণ বোঝাপড়ার ছাপ রেখেছিলেন তিনি। তাতেই ৭৫ গোলের মাইলফলক ছুঁয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তীর খুব কাছে চলে আসেন নেইমার।

যা দেখে ব্রাজিলের আরেক প্রাক্তন তারকা কাফু এএফপিকে বলেছিলেন, ‘নেইমার ভালো ফর্মে থাকায়, আমাদের বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ রয়েছে। সে আমাদের এমন একজন খেলোয়াড় যার মাঠে সত্যিই পার্থক্য গড়ে দিতে পারার সামর্থ্য আছে।’

পেলেকে ছাঁড়িয়ে গেলে ব্যালন ডি’অর জেতার যে আকাঙ্খা নেইমারের রয়েছে, সেটাও পূরণ হয়ে যেতে পারে। তবে তার আগে বিশ্বকাপে নিজের হতাশায় মোড়ানো অতীত ঘোচাতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। ঘরের মাঠে ২০১৪ সালে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা ছোঁয়ার স্বপ্ন ভেঙেছিল নেইমারের। কোয়ার্টার ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষের ম্যাচে পিঠে চোঁট পেয়ে টুর্নামেন্ট থেকেই তিনি ছিটকে গিয়েছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত