এখন থেকে সৌদি আরবে সিঙ্গল এন্ট্রি ভ্রমণ ভিসার মেয়াদ হবে তিন মাস। কোনো ফি ছাড়াই ট্রানজিট ভিসার মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৯৬ ঘণ্টা।
সৌদি আরবের মন্ত্রিপরিষদ গত মঙ্গলবার সিঙ্গল এন্ট্রি ভ্রমণ ভিসা এবং ট্রানজিট ভিসার পদ্ধতিতে পরিবর্তন অনুমোদন করেছে।
আল-ইয়ামামাহ রাজপ্রাসাদে বাদশাহ সালমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে ভিসা কাঠামো পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়।
যেকোনো উদ্দেশ্যে সিঙ্গল এন্ট্রি ভ্রমণ ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
ভিসা কাঠামোর সংশোধনী অনুযায়ী, ভ্রমণের জন্য ট্রানজিট ভিসার মেয়াদ তিন মাস নির্ধারণ করা হয়েছে। এ ভিসার আওতায় সৌদি আরবে ফি ছাড়া ৯৬ ঘণ্টা অবস্থান করা যাবে। সিঙ্গল এন্ট্রি ভ্রমণ ভিসার মেয়াদ ৩০ দিন ও মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ ৯০ দিন।
