হেলস-বাটলারের ঝড়ে স্তব্ধ ভারতীয়দের উচ্ছাস

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৪:৪৮ পিএম

অ্যাডিলেডে ওভালে দর্শকদের জোয়াড়। যাদের অধিকাংশরাই এসেছেন ভারতকে সমর্থন দিতে। হার্দিক পান্ডিয়া-ভিরাট কোহলি ব্যাট হাতে তাদের প্রত্যাশা মিটিয়েছিলেন। তবে বল হাতে ভুবনেশ্বররা ততটাই হতাশ করে চলেছেন। অ্যালেক্স হেলস ও জস বাটলার স্তব্ধ করে দিচ্ছেন ভারতীয় সমর্থকদের। পাওয়ার-প্লেতে ৬৩ রান সংগ্রহের পর দশ ওভার শেষে স্কোরকার্ডে ইংল্যান্ডের রান ৯৮।  

ষষ্ঠ ওভারে এসেছিলেন আকসার প্যাটেল। প্রথমে স্লগ সুইপে ছক্কা মেরেছেন হেলস। শেষ বলে টেনে মিডউইকেট দিয়ে চার মেরেছেন বাটলার। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়েই ৬৩ রান তুলে ফেলে ইংল্যান্ড, ভারত এ সময়ে তুলেছিল ৩৮ রান।

ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভুবনেশ্বরের শুরুর সুইংয়ে একটু নড়বড়ে ছিলেন জস বাটলার। পাওয়ারপ্লেতেও শুরুটা ধীরগতিরই করেন তিনি। আজ অবশ্য ভুবনেশ্বর কুমারের প্রথম চার ডেলিভারির দুটিতেই কাভারের গ্যাপ দিয়ে চার মেরেছেন ইংল্যান্ড অধিনায়ক। দ্বিতীয়টি ক্যাচের মতো উঠেছিল, নাগাল পাননি সূর্যকুমার যাদব। মাঝে স্টাম্পের ওপরে উঠে এসেছিলেন ঋষাভ পান্থ, তবে ফিরে গেছেন আবার।

ভুবনেশ্বর অবশ্য মুভমেন্টের দেখা পেয়েছেন ঠিকই। তবে শেষ বলটি পায়ের ওপর করেছিলেন, ফ্লিক করে চার মারতে ভুল হয়নি বাটলারের। তিন চারের সঙ্গে এ ওভারে এসেছে একটি ওয়াইড।

এমন শুরুর পর ইনিংসের পঞ্চম ওভারেই ৫০ রান পেরিয়ে যায় ইংল্যান্ড। সে ওভারে প্রথমে বোলারের মাথার ওপর দিয়ে ছয়। এরপর জায়গা বানিয়ে খেলতে গিয়ে হেলস এজড হলেও সেটি গেছে স্লিপ ও উইকেটকিপারের মাথার ওপর দিয়ে। মোহাম্মদ শামির প্রথম ওভারে এসেছে ১১ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। হেলস ৭৭ ও বাটলার ৪২ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত